" শুনেছিস আজকে তোর আন্টিরা নাকি ১০কেজি চাল , তেল আরও অনেক কিছুই পেয়েছে । 
 আমাকে জিজ্ঞেস করছে , আপা , আপনারা কি কিছু পাইছেন ? বললাম না কিছুই পাইনি ।
 ওদের চাচা আমাদের নাম  দিয়েছিল তাই আমরা পেয়েছি ।" 


  আজ এক আন্টির বাসা থেকে এসে আম্মু এই কথাগুলো বলেছিল । বলেছিল ," তোরা একটু খোঁজ খবর রাখিস না । সারাদিন কি করিস ।
 
" আম্মু এসব আমাদের জন্য না ।  যারা না খেয়ে আছে , যাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য এসব । আমরা তো আজকেও বাজার করলাম তাইনা । এসব আমাদের এখন লাগবেনা । এখন যদি আমরা এসব নিতে যাই তাহলে অনেক পরিবার না খেয়ে থাকবে । আল্লাহ আমাদের যা দিয়েছে তা দিয়ে  আমরা ভালো আছি । আমাদের এখন প্রয়োজন নেই ।" 

 " হুম । কথা ঠিক , কিন্তু ওরা কেন নিল । ওদের তো ব্যাংকে টাকা  আছে , চলার মত সামর্থ্য আছে । 

" হুম আছে । সবাই তো এক না । ওরা যা করবে আমাদেরও তা করতে হবে এমন তো না  । ওরা বুঝেনি । আপনার উচিত ছিল বুঝিয়ে বলা  ।"  

খন  সময়টা  আমাদের প্রতিকূলে । নিজের থেকে কাউকে কিছু সাহায্য করতে না  পারলেও , যেন অন্যদের হক আমরা  মেরে না খাই ।  আপনার আমার বিবেকবোধ থেকে চিন্তা করি ,  সব সুন্দর হবে ।